শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

  |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   84 বার পঠিত

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

দেশের প্রথম ব্যাংকার হিসেবে বাংলাদেশের ৬৪ জেলা সফর সম্পন্ন করেছেন মুহাম্মাদ মাছুদুর রহমান (মবিন মাছুদ)।

বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এই ব্যাংকার লক্ষ্মীপুর জেলা সফরের মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাংকার হিসেবে এই মাইল ফলক স্পর্শ করেন।

এ উপলক্ষ্যে শুক্রবার (০২ মে) লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে বিশেষ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর নাগরিক সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যাংকার জনাব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব ফখরুল ইসলামের জুয়েলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অ্যাড. মহসিন কবির স্বপন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিংয়ের সিইও মো. ইমরান হোসেন, ব্যাংকার শাহরিয়ার মাহমুদ চৌধুরী, তানভীর মিথুন, জাহিদুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম, গোলাম মাওলা,রায়হান উদ্দিন কাকন, শরিফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠক মেহেদুল হাসান স্বপন ও শিক্ষক মাহতাব উদ্দীন নোবেলসহ প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্রমণ মানুষকে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, যে যত ভ্রমণ করবে, সে তত জানবে। লক্ষ্মীপুর জেলাকে মাছুদুর রহমান তার দেশ ভ্রমণের ৬৪তম জেলা হিসেবে নির্বাচন করায় লক্ষ্মীপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে মুহাম্মাদ মাছুদুর রহমানকে (মবিন মাছুদ) ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com