| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
সবুজ আবাসন খাতে অর্থায়নে আইএফসির সঙ্গে চুক্তি করেছে ডিবিএইচ ফাইন্যান্স
সবুজ আবাসন খাতে অর্থায়নের জন্য বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ডিবিএইচ ফাইন্যান্সের এমডি ও সিইও নাসিমুল বাতেন এবং আইএফসির বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফসির সাউথ এশিয়া ম্যানেজার (এফআইজি আপস্ট্রিম ও অ্যাডভাইজরি) মেহদি চেরকাউই এবং ডিবিএইচ ফাইন্যান্সের ডিএমডি ও সিওও একেএম তানভীর কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অংশীদারত্বের মাধ্যমে ডিবিএইচ ফাইন্যান্স সবুজ আবাসনে আগ্রহী গ্রাহককে নিজস্ব বাড়ি নির্মাণ অথবা নির্মাণ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আরো কার্যকরভাবে অর্থায়ন করবে।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam