| বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট | 119 বার পঠিত
এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. ফজলুর রহমান
এবি ব্যাংক পিএলসির পরিচালক মো. ফজলুর রহমান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী মো. ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ব্যাংকিং অপারেশনস, ফাইন্যান্সিয়াল এনালিস্ট এবং স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। স্বল্পমেয়াদি বাজার পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মো. ফজলুর রহমানের নেতৃত্ব অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সক্ষম হয়েছেন।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam