| শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
ব্র্যাক ব্যাংকের ১৯১ কোটি টাকার শেয়ার লেনদেন
তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ১৯০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ২০১৯ হিসাব বছরেও ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও বাকি ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৭৬৯ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭৬ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৪৯। এর মধ্যে ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ২৪ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ৯৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam