| সোমবার, ১২ মে ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন এবং এসআইসিআইপি-পিআইইউর প্রোগ্রাম ডিরেক্টর ও কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, কেন্দ্রীয় ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam