| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 57 বার পঠিত
প্রাইম ব্যাংকের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি ঋণ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বর্তমান ঋণগ্রহীতা ও সম্ভাব্য গ্রাহকসহ মোট ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোস্তাফিজুর রহমান শাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম, প্রাইম ব্যাংকের ডিএমডি (কনজিউমার ব্যাংকিং) মো. নাজিম এ. চৌধুরী, হেড অব এগ্রি বিজনেস শাহানা পারভীন ও হেড অব নর্থ রিজিয়ন মো. আবদুল হালিম।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam