শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক সই

  |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক সই

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় পরিচালিত “স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)” বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক।

এই কর্মসূচির মাধ্যমে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশের উদ্যোক্তারা শিল্প খাতে প্রতিযোগিতা ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এবং এসআইসিআইপি-পিআইইউ এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নাজরুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com