শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

  |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলা ২০২৫’-এ সম্মাননা পেয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের (এআইবি) নারী উদ্যোক্তা রোজী আহমেদ। রাজধানীর বাংলা একাডেমিতে গতকাল এ মেলার সমাপনী অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন এআইবির এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ ও পরিচালক নওশাদ মোস্তফা, এআইবির ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরী, ইভিপি একেএম আমজাদ হোসেন ও এসএভিপি এসকে আসাদুল হকসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। উল্লেখ্য, এআইবির বাগেরহাট শাখার উদ্যোক্তা রোজী আহমেদের প্রতিষ্ঠান মেসার্স অর্গানিক প্রডাক্টে কোকো ফাইবার, কাপড় ও তুলা দিয়ে ১৩ ধরনের পাখির বাসা, বিড়ালের ঘর, সফট টয়, পেট টয়সহ নানা সামগ্রী প্রস্তুত করা হয়। জার্মানি, গ্রিস, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com