শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এনআরবি ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান

  |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

এনআরবি ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান

এনআরবি ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান

একেএম মিজানুর রহমান সম্প্রতি এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড এবং জেমিনি সি ফুড লিমিটেডসহ বেশ কয়েকটি বিশিষ্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি ১৯৮৩ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন। তিনি শফিক মিজান রহমান এবং অগাস্টিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ব্যবস্থাপনা অংশীদার।এক দশকের কর্মজীবনে তিনি অ্যাকাউন্টিং ও করপোরেট গভর্ন্যান্সের ক্ষেত্রে একজন অভিজ্ঞ পেশাদার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। পেশাগত কর্মজীবনের পাশাপাশি একেএম মিজানুর রহমান বিভিন্ন সামাজিক ও পেশাদার সংগঠনের সঙ্গে গভীরভাবে জড়িত।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য। এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য। তিনি ১৯৯৭ সালে আইসিএবির ঢাকা আঞ্চলিক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং লায়ন্স ক্লাব অব ঢাকা শাহবাগের সাবেক সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com