| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেটিভ প্রোগ্রামের (এসআইসিআইপি) অধীনে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপির প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam