| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
হজযাত্রী গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে ইস্টার্ন ব্যাংকের উদ্যোগ
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) হজযাত্রী গ্রাহকরা গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের ‘সূখী’ অ্যাপের মাধ্যমে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। যার সম্পূর্ণ ব্যয় বহন করবে ইবিএল। এ উপলক্ষে গতকাল ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী এবং সিটিও ও সিবিও মো. সোলাইমুন রাসেল। অন্যদিকে ছিলেন ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, এএমডি আহমেদ শাহীন, ডিএমডি রিয়াদ মাহমুদ চৌধুরী এবং ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো. জাবেদুল আলম।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam