শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী

  |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার এ চৌধুরী

এবি ব্যাংকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাইজার এ চৌধুরী। সম্প্রতি ব্যাংকের ৮১৩তম বোর্ড সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কাইজার এ চৌধুরীর। তিনি ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ২৪ বছর তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকের সিইও এবং ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এবি ব্যাংকের সিইওর দায়িত্ব পালন করেন। এছাড়া মেঘনা ব্যাংকের সিইও হিসেবেও কাজ করেছেন।

তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (বিআইএসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিশু সাহিত্যে তার ৫০টি প্রকাশনা রয়েছে। এ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com