শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে দিনব্যাপী ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি মিলনায়তনে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং ৪৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রাইম ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক ও অফিস প্রধান হুসনে আরা শিখা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওহাব। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও স্কুল ব্যাংকিং হেড এমএম মাহবুব হাসান, আঞ্চলিক প্রধান মো. আব্দুল হালিম প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com