| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
সিটি গ্রুপের সহায়তায় স্বল্পমেয়াদি বিনিয়োগের সুযোগ দিচ্ছে প্রাইম ব্যাংক
দেশের প্রথম শরিয়াহভিত্তিক স্বল্পমেয়াদি বিনিয়োগমাধ্যম ‘তীর ইসলামিক কমার্শিয়াল পেপার’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এর ইস্যুয়ার সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড। অন্যদিকে ইস্যুয়িং অ্যান্ড পেয়িং এজেন্টের (আইপিএ) দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি শামস আব্দুল্লাহ মুহাইমিন এবং সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স ও কমার্শিয়াল) তানভীর হায়দার পাভেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এএমডি ফয়সাল রহমান এবং সিটি গ্রুপের এমডি মো. হাসান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী ও এসইভিপি সাজিদ রহমান এবং সিটি গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট) রেজাউদ্দিন আহমদ ও পরিচালক (ইমপোর্ট) খিজির হায়াত খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam