| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
ওয়ান ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর
ওয়ান ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সচিবালয়ে অর্থ বিভাগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান এবং ওয়ান ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। চুক্তি অনুসারে গ্রাহকরা ওয়ান ব্যাংকের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন ও মাসিক চাঁদা জমা দেয়ার সুযোগ পাবেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam