| সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
সিরাজদিখানে প্রিমিয়ার ব্যাংকের নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবস্থিত নিমতলা শাখা নতুন ঠিকানায় (আওলাদ হোসেন সুপার মার্কেটের দ্বিতীয় তলা, বড় শিকারপুর) স্থানান্তর করেছে। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন এএমডি শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি ও অপারেশনস প্রধান মো. নকিবুল ইসলাম, এসইভিপি ও মানবসম্পদ প্রধান মামুন মাহমুদ এবং নিমতলা শাখার ব্যবস্থাপক ও এসএভিপি শেখ কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
Posted ৪:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam