| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
জনতা ব্যাংকে ক্রেডিট ম্যানেজমেন্ট কোর্সের উদ্বোধন
জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত ছয় দিনব্যাপী ‘ক্রেডিট ম্যানেজমেন্ট কোর্স (ব্যাচ ০১/২৫)’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের এমডি মো. মজিবর রহমান গত শনিবার এ আয়োজনের উদ্বোধন করেন। এ সময় জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ সংশ্লিষ্ট নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ কোর্সে ব্যাংকের অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যায়ের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Posted ৪:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam