| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
এনসিসি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে এমওইউ স্বাক্ষর
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে এনসিসি ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের (ইউপিএস) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মাহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহিন আকতার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় এনসিসি ব্যাংক প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাস—এ চারটি পেনশন স্কিমে গ্রাহকদের নিবন্ধন এবং মাসিক চাঁদা সংগ্রহে সহায়তা করবে।
Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam