| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
সাত ব্যাংকের পর্ষদ সভা আজ
তালিকাভুক্ত সাত ব্যাংকের পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক অব বাংলাদেশ, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এক্সিম ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ঢাকা ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
স্ট্যান্ডার্ড ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
এনআরবিসি ব্যাংক: ব্যাংকটির পর্ষদ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
এসবিএসি ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
ইসলামী ব্যাংক: ব্যাংকটির পর্ষদ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা বেলা ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam