| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
কমিউনিটি ব্যাংকের ষষ্ঠ এজিএম অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান বাহারুল আলম। সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) মো. মতিউর রহমান শেখ, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি (রেক্টর, পুলিশ স্টাফ কলেজ) আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি (ডেভলপমেন্ট) মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি (অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার্স) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (এসপিবিএন) ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি (পুলিশ টেলিকম) মো. আমিনুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (যুগ্ম কমিশনার, ডিএমপি) সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহমদ মুঈদ এবং ইন্সপেক্টর (প্রেসিডেন্ট, পুলিশ অ্যাসোসিয়েশন) কামরুল হাসান তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও কোম্পানি সচিব সাইফুল আলম।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam