শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল

দশম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাইস্কুল। নিম্নচাপজনিত ভারি বৃষ্টিপাতের কারণে ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। খেলা অনুষ্ঠিত না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন ও রানারআপ নির্ধারণে টসের সিদ্ধান্ত নেয়। টসে বিজয়ী হয়ে কুমিল্লা মডার্ন হাইস্কুল চ্যাম্পিয়ন হয় আর বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে।

টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন কুমিল্লা মডার্ন হাইস্কুলের ডানহাতি ব্যাটার আফনান ইন্তেহাদ। তিনি ৩ ইনিংসে মোট রান করেছেন ২০৬। ম্যাচপ্রতি তার গড় রান ৬৯। সমানসংখ্যক ৩ ম্যাচে ১১টি উইকেট নিয়ে আসরের সেরা বোলার হয়েছেন বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আকাশ রায়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও আকাশ করেছেন ১২৭ রান।
চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। রানারআপ দল পেয়েছে ১ লাখ টাকা।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক।
Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com