| সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৮তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৮তম সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ ও মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের এমডি ও সিইও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া ডিএমডি শফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইকবাল কার্যপোলক্ষে অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় ও চলমান বিভিন্ন বিষয়ের ওপর বিশদ আলোচনা করা হয়।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam