| বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
২৫ বছরে পদার্পণ করেছে যমুনা ব্যাংক
‘পথচলার প্রতিটি ধাপে আমরা ছিলাম, আছি এবং থাকব’—এ অঙ্গীকারে ২৫ বছরে পদার্পণ উদযাপন করেছে যমুনা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত ও পরিচালনা পর্ষদের সদস্যরা। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam