শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চলতি সপ্তাহে চার ব্যাংকের এজিএম

  |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

চলতি সপ্তাহে চার ব্যাংকের এজিএম

চলতি সপ্তাহে চার ব্যাংকের এজিএম

তালিকাভুক্ত চার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া: ব্যাংকটির এজিএম ১৭ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।
পূবালী ব্যাংক: ব্যাংকটির এজিএম ১৮ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে পূবালী ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮ পয়সায়।

ব্র্যাক ব্যাংক: ব্যাংকটির এজিএম ১৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। স্টক লভ্যাংশ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।

ডাচ্-বাংলা ব্যাংক: ব্যাংকটির এজিএম ১৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭২ পয়সায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com