শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

  |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   50 বার পঠিত

১ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

১ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের পর্ষদ ১ হাজার কোটি টাকার ‘ব্র্যাক ব্যাংক সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এবং সামাজিক উন্নয়নে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল বিষয়টি জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

তথ্যানুসারে, সাত বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং ও ফ্লোটিং রেট; যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সায়।

ব্র্যাক ব্যাংকের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমেটেড (ইসিআরএল)।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭। এর মধ্যে ৪৬ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ১০, বিদেশী বিনিয়োগকারী ৩২ দশমিক ৫২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com