| বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
দুই ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির করপোরেট উদ্যোক্তা ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিসি ব্যাংক: ব্যাংকটির উদ্যোক্তা সোহেলী হোসেন তার কাছে থাকা ৩ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৬৩৫টি শেয়ারের মধ্যে ১ কোটি ১১ লাখ ৪ হাজার ২৩১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এনসিসি ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সায়।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam