| সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | 50 বার পঠিত
যশোরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
‘পরিবর্তনের সাথে, উন্নয়নের পথে’—এ প্রতিপাদ্যে যশোরে ব্যাংক এশিয়া পিএলসির ‘এজেন্ট ব্যবসা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সফটওয়্যার টেকনোলজি পার্কে গত শনিবার আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ডিএমডি, ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসান। এ সময় ডিএমডি মির্জা আজহার আহমদ, এসইভিপি হোসেন আহমেদ ও মো. শামিনুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার এজেন্ট ও শাখা ব্যবস্থাপকরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam