| মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 90 বার পঠিত
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে গত শনিবার ভার্চুয়াল প্লাটফর্মে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘ক্যাপাসিটি বিল্ডিং ইন আইবিবিপিএলসি: স্পেশাল ফোকাস অন ম্যানেজারিয়াল লিডারশিপ’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি ড. এম কামালউদ্দীন জসীম। ইভিপি মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইভিপি এনএসএম রেজাউর রহমান। অনুষ্ঠানে গবেষণাপত্র উপস্থাপন করেন এভিপি মাসুমা বেগম। এ সময় ব্যাংকের ডিএমডি মাহমুদুর রহমান ও মো. মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের নির্বাহী, সব জোন ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam