শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসির বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এমডি মো. মজিবর রহমান ও ডিএমডি মো. নজরুল ইসলাম। বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আলমগীর কবির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট এরিয়া প্রধান, নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান কার্যালয়ের কোম্পানি সচিব মো. আবদুল আলিম খান ও এমডিস সেক্রেটারিয়েটের উপমহাব্যবস্থাপক একেএম মনির চৌধুরী উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ক্ষেত্রে গ্রাহকসেবাসহ শ্রেণীকৃত ঋণ আদায় ও আমানত বাড়ার লক্ষ্যে সচেতন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com