| সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত
যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, কারও টাকা মার যাবে না: অর্থ উপদেষ্টা
যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টাকা মার যাবে না, তবে টাকা ফেরত দিতে একটু সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহেমদ। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি, যাতে ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলোর আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।’
এ সময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam