| সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 138 বার পঠিত
রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ার গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাতিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২০ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২১ টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ টাকা ৫০ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে রূপালী ব্যাংকের ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ৩৬ টাকা ১০ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৪৬ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৬৫। এর ৯০ দশমিক ১৯ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৩৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।
Posted ৫:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam