পাল্লেকেলেতে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের

  |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

পাল্লেকেলেতে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের

পাল্লেকেলেতে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের

পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে আজ বিকেল ৩টায়।

সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।

দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। বিকেল তিনটায় সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল। পাল্লেকেলেতে মঙ্গলবার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা। এখন পর্যন্ত শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।

শ্রীলংকার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এই মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা, সিরিজের অন্য বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাকি ৪টিতে হয়েছে হোয়াইটওয়াশ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ এএম | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com