| মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 162 বার পঠিত
সিটিজেনস ব্যাংকের নতুন এমডি হলেন আলমগীর হোসেন
সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আলমগীর হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার ডিএমডি ও করপোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান ছিলেন। ব্যাংক খাতে দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, করপোরেট ব্যাংকিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা অর্জন করেছেন।
আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
Posted ৬:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam