| মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | প্রিন্ট | 85 বার পঠিত
সিটি ব্যাংক ও আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর
করপোরেট নেতৃত্ব বিকাশের পদক্ষেপ হিসেবে সিটি ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে সম্প্রতি আইবিএ প্রাঙ্গণে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও সিএফও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam