| বুধবার, ১৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 125 বার পঠিত
সিটিজেনস ব্যাংকের টানবাজার উপশাখা উদ্বোধন
সিটিজেনস ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জে টানবাজার উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের এমডি আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন উপশাখাটি উদ্বোধন করেন। এ সময় ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীরা।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam