শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউনিয়ন ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

  |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   213 বার পঠিত

ইউনিয়ন ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ। এমডি ও সিইও মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় ও চলমান বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনা দেয়া হয়। পাশাপাশি শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com