শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধুমতি ব্যাংকের অর্থায়নে ঝিনাইদহে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

  |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   193 বার পঠিত

মধুমতি ব্যাংকের অর্থায়নে ঝিনাইদহে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

মধুমতি ব্যাংকের অর্থায়নে ঝিনাইদহে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

মধুমতি ব্যাংক পিএলসির অর্থায়নে এবং সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের (সিও) সহায়তায় ঝিনাইদহের ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে ১০ কোটি টাকা কৃষি ঋণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সেলিম রেজা, মধুমতি ব্যাংকের এসএমই প্রধান জাহিদ আল মুনতাসির এবং ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সমন্বয় করেন সিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com