| সোমবার, ২১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 150 বার পঠিত
টানা তৃতীয়বার বেস্ট ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫’-এ বাংলাদেশের ‘বেস্ট ব্যাংক ফর ইএসজি’ হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ সম্মাননা প্রাপ্তি ব্যাংকের টেকসই উন্নয়ন, নৈতিক ব্যাংকিং ও সুশাসন চর্চার প্রতি অটল প্রতিশ্রুতি ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈশ্বিক ব্যাংক খাতের মানদণ্ড নির্ধারণে প্রতি বছর জুলাইয়ে প্রায় ১০০টি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যায়ন করে ইউরোমানি। ‘বেস্ট ব্যাংক ফর ইএসজি’ পুরস্কার সেসব প্রতিষ্ঠানকে দেয়া হয়, যারা ব্যাংকিং কার্যক্রমের প্রতিটি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (ইএসজি) নীতিমালা সফলভাবে অনুসরণ করে।
প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ বলেন, ‘ইউরোমানি কর্তৃক আবারো সেরা ব্যাংকের স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এ সম্মাননা টেকসই অর্থায়ন, কমিউনিটি ইমপ্যাক্ট এবং সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
Posted ৫:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam