| বুধবার, ২৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 67 বার পঠিত
বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আইসিবির বিশেষ দোয়া
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে গতকাল আইসিবির প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, আইসিবির তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam