| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন-সংক্রান্ত কর্মশালা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডি ও সিইও মো. হাবিবুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ। ডিএমডি মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ইনভেস্টমেন্ট ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। এছাড়া প্রধান কার্যালয়ের শরিয়াহ সেক্রেটারিয়েট, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ও এসএমইসহ সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam