| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
হাসপাতাল থেকে মাঠে ফিরে একমাত্র গোলে নিশ্চিত করলেন ফাইনাল
জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্পেন। যদিও রোমাঞ্চকর এই ম্যাচের ৯০ মিনিট ছিল গোলশূন্য ড্র, এরপর অতিরিক্ত ৩০ মিনিটও অপরিবর্তিত স্কোরবোর্ড নিয়ে শেষের পথে ছিল। তবে টাইব্রেকারে যাওয়ার মিনিট সাতেক আগে ডেডলক ভেঙেছেন টুর্নামেন্টের আগে হাসপাতালের বিছানায় কাটানো স্প্যানিশ মিডফিল্ডার আয়তানা বোনমাতি।
১-০ গোলে জিতে প্রথমবার নারী ইউরোর ফাইনাল খেলতে যাচ্ছে স্পেন। যেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী রোববার রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে। এর আগে ইংলিশ মেয়েরা ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল প্রথম সেমিফাইনালে। এবারের আসরে আটবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানিও দারুণ ফেভারিট ছিল, তবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে তারা পেরে উঠল না। ফলে আবারও ২০২৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরছে, যেখানে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বোনমাতি-পুতেয়াসরা।
গত দুই বছরে স্পেন বিশ্বকাপ ও উয়েফা নেশন্স লিগ জিতেছে। এবার ইউরোর ট্রফিও নিতে চায় নিজেদের শোকেসে। তেমন কিছু করতে তাদের হারাতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আপাতত সেদিকেই সেমিফাইনালের জয় উদযাপনের দিকেই নজর বোনমাতির, ‘ইংল্যান্ডকে নিয়ে আমরা আগামীকাল ভাবব, এখন সময়টা উদযাপনের।’
Posted ৫:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam