| শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | 196 বার পঠিত
ষষ্ঠবারের মতো সেরা ব্যাংকের স্বীকৃতি পেল ইবিএল
ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসি ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৫’-এ বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ষষ্ঠবারের মতো সম্মানজনক এ পুরস্কার লাভের পর ইবিএল এমডি আলী রেজা ইফতেখার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ইউরোমানির এ স্বীকৃতির মাধ্যমে এক্সিলেন্স অর্জন, গ্রাহককেন্দ্রিক ইনোভেশন এবং সব ক্ষেত্রে ভ্যালু সৃষ্টির জন্য পরিচালিত নিরলস প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। আমাদের এগিয়ে যেতে যেসব গ্রাহক, কর্মী ও অংশীদাররা অনুপ্রাণিত করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বিশ্বব্যাপী বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৪ সালে ইবিএলের নিট মুনাফা ২২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ বেড়েছে ২১ দশমিক ১ শতাংশ। ব্যাংকের রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। এ সময় নন-পারফর্মিং ঋণ অনুপাত ৩ শতাংশে ৩৪ শতাংশে সীমাবদ্ধ ছিল। বিগত তিন বছর ধরে ব্যাংকটি সর্বোচ্চ ট্রিপল-এ (এএএ) রেটিং ধরে রাখতে সক্ষম হয়েছে।
ইস্টার্ন ব্যাংকের রিটেইল ও এসএমই পোর্টফোলিও বিগত বছরগুলোয় ধারাবাহিকভাবে সমৃদ্ধ হয়েছে। এ সময়ের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে ছিল ‘হাই পারফর্মিং অ্যাকাউন্ট’ চালু এবং ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্মকে আরো সুদৃঢ় করা। এছাড়া এ সময় রিটেইল ঋণের পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অ্যাসেট ইকুইটি যথেষ্ট ভালো ছিল। এসএমই ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকটি ‘ইবিএল সহজ’ নামে একটি সুরক্ষিত ঋণ পণ্য চালু করেছে, যার লক্ষ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam