| মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
কৃষকদের অর্থায়নে উইগ্রো টেকনোলজিসের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি
কৃষকদের কৃষিঋণের মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও উইগ্রো টেকনোলজিস একসঙ্গে কাজ করবে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ইবিএল ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং উইগ্রো টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা ও সিইও মো. মাহমুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইবিএল হেড অব অ্যাসেট মো. সালেকীন ইব্রাহিম ও হেড অব পেরোল ব্যাংকিং তৃষা তাকলিম এবং উইগ্রোর সিএফও ইলহাম হাসান চৌধুরী ও সিওও ফাইয়াজ শাফিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam