শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুল চাষে সহায়তা পাচ্ছেন যশোরের ১ হাজার ২০০ নারী

  |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   164 বার পঠিত

ফুল চাষে সহায়তা পাচ্ছেন যশোরের ১ হাজার ২০০ নারী

ফুল চাষে সহায়তা পাচ্ছেন যশোরের ১ হাজার ২০০ নারী

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) যৌথভাবে যশোর জেলার ১ হাজার ২০০ প্রান্তিক নারীকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চমূল্যের ফুল চাষে সহায়তা করছে। সম্প্রতি চালু হওয়া এ প্রকল্পের আওতায় চাষের সঠিক পরিবেশ বজায় রাখতে ১১টি সুরক্ষিত ফ্লোরিকালচার শেড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রোগ্রামে নারীরা ফুল চাষের উন্নত যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি ফুলভিত্তিক পণ্য উন্নয়ন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড, করপোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, ‘এ প্রকল্পের লক্ষ্য ফুলচাষীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক কৃষি অর্থনীতি গড়ে তোলা। পাশাপাশি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক উন্নতির নতুন সুযোগ সৃষ্টি করা।’

তিনি আরো বলেন, ‘কেএমএসএসের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা যশোর এলাকার ১ হাজার ২০০ জন প্রান্তিক নারী উদ্যোক্তাকে অর্থকরী ফুল চাষের মাধ্যমে আয় বৈচিত্র্য বৃদ্ধিতে সহায়তা করছি। এর মাধ্যমে তারা পরবর্তী প্রজন্মের কৃষকদের জন্য রোল মডেল হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com