শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে এইচএসবিসি

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করছে এইচএসবিসি

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা অব্যাহত থাকবে। এইচএসবিসি কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধের প্রক্রিয়াটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে শুরু হয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

এইচএসবিসি জানিয়েছে, বাংলাদেশে রিটেইল ব্যবসায় আপেক্ষিক বাজার অবস্থান, গ্রুপ পোর্টফোলিওতে এর কৌশলগত অবস্থান এবং বাংলাদেশে এইচএসবিসির রিটেইল ব্যাংকিং ব্যবসায়িক কার্যক্রমের পরিপূর্ণ পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এইচএসবিসি বাংলাদেশে তাদের রিটেইল ব্যাংকিং গ্রাহকদের অন্য আর্থিক প্রতিষ্ঠানে বদলির জন্য প্রয়োজনীয় পরিষেবা দিয়ে যাবে। তবে এ ঘোষণার পর থেকে রিটেইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নতুন কোনো গ্রাহক যোগ বা হিসাব খোলা হবে না। কিন্তু করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসা এর আওতামুক্ত থাকছে।

বিজ্ঞপ্তিতে এইচএসবিসি আরো জানিয়েছে, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকিং ব্যবসাটি এইচএসবিসির আন্তর্জাতিক নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ বাজার হিসেবেই থাকছে। এইচএসবিসি গ্রুপ বাংলাদেশের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং তথা করপোরেট গ্রাহকদের সেবা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করে এবং এ ব্যবসায় ট্রেড ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখবে।

এইচএসবিসির এ পদক্ষেপ বিশ্বব্যাপী গ্রুপটির কার্যক্রম আরো সহজতর করার অংশবিশেষ, যা ২০২৪ সালের অক্টোবরে ঘোষণা করা হয়। যেসব মার্কেটে এইচএসবিসির স্বচ্ছ প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, সেখানে ব্যাংকটি তার গ্রাহকদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com