| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 197 বার পঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ ‘শাহ্জালালটাচপে’ চালু
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজে ব্যাংকিংসেবা দিতে আনুষ্ঠানিকভাবে ‘শাহ্জালালটাচপে’ নামক মোবাইল অ্যাপ চালু করেছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একে আজাদ প্রধান অতিথি হিসেবে মোবাইল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক ও জেবুন নাহার এবং স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam