শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাসটেইনেবল ১০ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি

  |   বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

সাসটেইনেবল ১০ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি

সাসটেইনেবল ১০ ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি পঞ্চমবারের মতো দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সাসটেইনেবল রেটিং ২০২৪ প্রকাশ করেছে। এতে চার সূচকে উত্তীর্ণ হওয়া ১০টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান স্থান পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে সাসটেইনেবল রেটিংপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর আগে ২০২৩ সালের রেটিংয়ে স্থান পেয়েছিল ১০টি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অংশ হিসেবে ২০২০ সাল থেকে সাসটেইনেবল রেটিং প্রকাশ করে আসছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ২০২৪ সালের কার্যক্রম মূল্যায়ন করে সাসটেইনেবল রেটিং প্রকাশ করা হয়েছে। এতে স্থান পেয়েছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক। এর মধ্যে ছয়টি ব্যাংক গত বছরের তালিকায়ও ছিল। তবে গতবারের তালিকায় থাকা এক্সিম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক এবার বাদ পড়েছে।

এদিকে এবারে রেটিংয়ে আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে।

টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি) সূচকের ভিত্তিতে সাসটেইনেবল রেটিং প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোকে সুশাসন, শুদ্ধাচার ও সামাজিক দায়বদ্ধতা পালনে অনুপ্রাণিত করতেই সাসটেইনেবিলিটি রেটিং প্রণয়ন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, অফসাইট সুপারভিশন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন বিভাগের সহযোগিতা নিয়ে সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ মূলত এটি তৈরি করে। সবক’টি সূচকেই যারা উত্তীর্ণ হতে পারে, তালিকায় সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

২০২০ সাল থেকে প্রকাশিত পাঁচটি রেটিং পর্যালোচনা করে দেখা যায়, টানা পাঁচ বছর ধরেই সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স স্থান পেয়ে এসেছে।

টানা পাঁচবার সাসটেইনেবল রেটিংপ্রাপ্তি প্রসঙ্গে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বণিক বার্তাকে বলেন, ‘২০২০ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংক এ রেটিং প্রকাশ করছে, যার প্রতিটিতেই সিটি ব্যাংক স্থান পেয়েছে। তবে এবারের আনন্দটা বেশি, কারণ টপ ব্যাংকের অফিশিয়াল স্বীকৃতি পাওয়া গেছে, তা-ও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে।’

সাসটেইনেবল রেটিং পেতে হলে আগে অবশ্যই ভালো ব্যাংক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘১০০ নম্বরের মধ্যে করা এ রেটিংয়ের ৫৫ নম্বর হলো কোর ব্যাংকিং-সংক্রান্ত। মুনাফা, তারল্য, মূলধন পর্যাপ্ততা, খেলাপি ঋণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক্ষেত্রে আমলে নেয়া হচ্ছে। অর্থাৎ শুধু টেকসই ও সবুজ অর্থায়নের মতো বিষয়গুলোয় মনোযোগ দিয়ে এ তালিকায় স্থান পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবারের মতো সাসটেইনেবল রেটিং ২০২০-এর শীর্ষ ১০ ব্যাংক ও পাঁচ আর্থিক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের কার্যক্রমের ভিত্তিতে পঞ্চমবারের মতো এ রেটিং প্রকাশ করা হয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com