| মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
উত্তরা ব্যাংকের নড়াইল শাখার নতুন কার্যালয় উদ্বোধন
উত্তরা ব্যাংক নড়াইল শাখার নতুন কার্যালয়ের (শিরিন সুপার মার্কেট, স্বর্ণপট্টি, রূপগঞ্জ বাজার, নড়াইল সদর) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি ও এমডি (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসান ডিজিটাল মাধ্যমে উপস্থিত হয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবুল হাশেম, মো. রেজাউল করিম ও খন্দকার আলী সামনুনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। অন্যদিকে শাখাপ্রান্তে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের প্রধান মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা।
Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam