শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রাইম ব্যাংকের উদ্যোগে ইডব্লিউইউতে আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নবিষয়ক সেমিনার

  |   মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

প্রাইম ব্যাংকের উদ্যোগে ইডব্লিউইউতে আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নবিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংকের উদ্যোগে ইডব্লিউইউতে আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নবিষয়ক সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র অংশ হিসেবে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে (ইডব্লিউইউ) ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড এম্পাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইডব্লিউইউ ক্রিয়েটিভ বিজনেস ক্লাবের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান বক্তা ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং হেড এম নাজিম এ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। এ সময় ইডব্লিউইউ উপ-উপাচার্য ড. মোহাম্মদ আশিক মোসাদ্দেক, অধ্যাপক ড. তানভীর আহমেদ চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ও ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের উপদেষ্টা ইসমাত শিরিন ও সহকারী অধ্যাপক মো. ফারহান ফারুকী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com