শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ কৃষি ব্যাংক এর খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   49 বার পঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এর খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এর খুলনা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ক সম্মেলন ৩০ আগস্ট ২০২৫ তারিখে খুলনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সম্মেলনে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা, আমানত সংগ্রহ, ঋণ আদায়, ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। চলতি (২০২৫-২৬) অর্থবছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে গতিশীলতা এনে সম্মিলিতভাবে প্রচেষ্টা করার জন্য আহ্বান জানান। খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মোহা. খালেদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে খুলনা বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com